• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬ রুটে বিমানের ফ্লাইট বাতিল


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬, ০৫:২৬ পিএম
৬ রুটে বিমানের ফ্লাইট বাতিল

ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে আগামী ৫ মার্চ পর্যন্ত ছয়টি রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা ও কুয়েত।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। প্রাণ গেছে দেশটির উচ্চপর্যায়ের আরও বেশ কয়েকজনের। এর জবাবে ইরানও উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এতে মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চলে যুদ্ধের দামামা বেজে ওঠে।

পিএস

Wordbridge School
Link copied!