• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চারদিনের ডিসি সম্মেলন শুরু রোববার


নিজস্ব প্রতিবেদক মে ১, ২০২৬, ০৩:৫৪ পিএম
চারদিনের ডিসি সম্মেলন শুরু রোববার

ছবি : সংগৃহীত

ঢাকা: চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী রোববার (৩ মে)। শুক্রবার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩-৬ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে ব্রিফিং করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন।

সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান জেলা প্রশাসকরা।

পিএস

Link copied!