• ঢাকা
  • বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সারাদেশে টানা চারদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬, ০৪:১৩ পিএম
সারাদেশে টানা চারদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে টানা চারদিন ইন্টারনেট সেবা ধীরগতি অথবা বিঘ্নিত হতে পারে। আগামীকাল (বৃহস্পতিবার) রাত ১০ থেকে সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত এই সেবা বিঘ্নিত হতে পারে। 

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সাময়িক এ অসুবিধা হতে পারে। 

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ডেপুটি অ্যাসিসটেন্ট ম্যানেজার মো. সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’ 

‘ওই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট ৩ দিন ৮ ঘণ্টা সময় ধরে চলবে। এ সময়কালে কার্যক্রমটি Traffic Affecting হওয়ায় SMW5 সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।’ 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলস ‘র অন্য সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 (SMW4)-এর মাধ্যমে সেবা প্রদান আগের মতো অব্যাহত থাকবে। 

আরও জানানো হয়েছে, ‘রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।’

পিএস

Link copied!