• ঢাকা
  • বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬, ০৫:৩৯ পিএম
বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত

ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর নাই, এটা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের বিলটা নিষ্পত্তি হওয়া জরুরি। তা না হলে বিসিবির মতো আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাবো। বাংলাদেশ ব্যাংকের মতো আবার দলীয়করণ দেখতে পাবো। মানবাধিকার কমিশন আবার বাপের দোয়া কমিশন হবে না বা বিরোধীদল দমনের কমিশন হবে না- এটা কেউ বলতে পারে না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে এক ধরনের দলীয়করণ করা হয়েছে- আমরা সেই বিষয়টি আবার দেখতে পাবো। তাই মানবাধিকার বিল নিষ্পত্তি হওয়া জরুরি।

পিএস

Link copied!