• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


নিউজ ডেস্ক এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৪১ এএম
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরের বিভিন্ন এলাকায় আজ শনিবার (১৮ এপ্রিল) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

সংস্থাটির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজ, ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইনের উন্নয়ন এবং গাছের ডাল ছাঁটাই কার্যক্রমের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেসব এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে— চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোড এবং আশপাশের এলাকা। পাশাপাশি আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকাতেও একই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিভাগটির নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এম

Link copied!