• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি ফের চালু হচ্ছে আজ


নিজস্ব প্রতিবেদক মে ৭, ২০২৬, ০৮:০৮ এএম
দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি ফের চালু হচ্ছে আজ

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি পিএলসি ফের পরিশোধন কার্যক্রম চালু করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে এ কার্যক্রম শুরু হবে।

ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান বলেন, অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি চালান দেশে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল ৫টার পর পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে। প্রথমদিকে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদন কম রাখা হচ্ছে। যা পরবর্তী সময়ে ধীরে ধীরে বাড়ানো হবে।

মামুনুর রশীদ খান আরও জানান, শোধনাগারের জন্য সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। এতে ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

ইস্টার্ণ রিফাইনারী পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, ‘দেশে অপরিশোধিত তেলের একটি চালান এসেছে। পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু হবে।’

ইস্টার্ণ রিফাইনারি সূত্র জানায়, বর্তমান যে পরিমাণ মজুত তেল রয়েছে, তা দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। পরবর্তী অপরিশোধিত তেলের চালান চলতি মাসের ২০ তারিখের পর আসার সম্ভাবনা রয়েছে। সৌদি আরব থেকে চলতি মাসের ১০ থোক ১২ তারিখের মধ্যে নতুন চালান লোডিং হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে। তা জাহাজের সক্ষমতার ওপর নির্ভর করবে।

এম

Link copied!