• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ শুরু পুলিশ সপ্তাহ, শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬, ০৫:৩২ এএম
আজ শুরু পুলিশ সপ্তাহ, শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত

আজ রোববার (১০ মে) থেকে রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। তবে উৎসবের আমেজ থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পদক প্রদানের আনুষ্ঠানিক প্যারেড। এবারের পুলিশ সপ্তাহে বিভিন্ন স্তরের ১০৯ জন সদস্যের বিপিএম ও পিপিএম পদক পাওয়ার কথা ছিল। 

শনিবার (৯ মে) পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের রাত পদক প্রদা‌নের প‌্যা‌রেড স্থগিত করা হ‌য়ে‌ছে।

এই বিষ‌য়ে পু‌লি‌শের অ‌তি‌রিক্ত আইজি‌পি (ক্রাইম এন্ড অপা‌রেসন্স) খোন্দকার র‌ফিকুল ইসলাম জানান, “পদক প্রদা‌নের জন্য জিও অর্ডার কর‌তে হয়। কিন্তু রাষ্ট্রপ‌তি শ‌নিবার সকা‌লে ‌দে‌শের বা‌হি‌রে চ‌লে গি‌য়ে‌ছেন। তার সাক্ষর ছাড়া অনু‌মোদন হয় না। এটি হ‌চ্ছে প্রথম কারণ।”

তি‌নি ব‌লেন, “আরেক‌টি কারণ হ‌চ্ছে পদকপ্রাপ্ত‌দের তা‌লিকা আরেকটু ভালভা‌বে যাচাই-বাছাই কর‌তে চায়। এজন‌্য পদক প্রদা‌ন স্থ‌গিত রাখা হ‌য়ে‌ছে। সরকারের চাওয়া অনুযায়ী বছ‌রের যেকো‌নও সময় তা‌লিকা তৈ‌রির পর পদকপ্রাপ্ত‌দের পদক দেওয়া হ‌বে।” 

এদি‌কে পদকপ্রাপ্ত‌দের তা‌লিকা নি‌য়ে পু‌লি‌শ কর্মকর্তা‌দের ম‌ধ্যে ক্ষোভ দেখা দেয় ব‌লে পু‌লি‌শের সূত্র জা‌নি‌য়ে‌ছে। তারা বল‌ছেন, পুলিশ সপ্তাহে ১০৯ সদস্যকে পদক দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল। অভিযোগ ওঠে যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদকপ্রাপ্ত এবং দলীয় অনুগত হিসেবে পরিচিত ১১ কর্মকর্তা এবারের তালিকায়ও স্থান পেয়েছেন। এদের মধ্যে কেউ ‘কথিত জঙ্গি’ দমনে বিতর্কিত ভূমিকা রাখা, কেউ প্রভাবশালী উর্ধ্বতন কর্মকর্তার ‘ভাগনে কোটায়’ সুযোগ পাওয়া, আবার কেউ জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাক’ কাণ্ডে প্রশ্নবিদ্ধ ভূমিকা রাখার পরও তালিকায় নাম লিখিয়েছেন।

ফ‌লে রাজপথের ত্যাগী ও দক্ষ অনেক কর্মকর্তা এবারও বঞ্চিত হয়েছেন। বঞ্চিত এক কর্মকর্তা জানান, অতীতে সফল অভিযান চালিয়েও তার নাম কেটে দিয়ে তৎকালীন ডিআইজি নিজের নামে পদক নিয়েছিলেন। এবারও আবেদন করেও তিনি তালিকায় জায়গা পাননি। 

রোববার (১০ মে) পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক গ্রহণের কথা ছিল মনোনীতদের। কিন্তু পদকপ্রত্যাশীদের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসনের উচ্চমহল বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জিও) জারি হওয়ার কথা থাকলেও শনিবার রাত পর্যন্ত তা স্থগিত রাখা হয়। 

​সাবেক পুলিশ কর্মকর্তাদের মতে, অতীতে রাজনৈতিক বিবেচনায় পদক দেওয়ায় এই সম্মানের গৌরব ম্লান হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সরকার সেই পুরোনো ধারার পুনরাবৃত্তি রোধে যে কঠোর অবস্থান নিয়েছে, তাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। স্থগিত হওয়া এই অনুষ্ঠান কবে নাগাদ অনুষ্ঠিত হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

উল্লেখ্য, গত বছরের প্রশংসাযোগ্য কাজের জন্য পদক এবং সরাসরি সরকারপ্রধানের কাছে দাবি-দাওয়া উত্থাপনের জন্য পুলিশের নীতিনির্ধারকরা মুখিয়ে থাকেন পুলিশ সপ্তাহর জন্য। তালিকায় নাম থাকা ১০৯ জন কর্মকর্তা শনিবারও মহড়ায় অংশ নেন। পরে রাতে তারা জানতে পারেন পদক স্থগিতের খবর। তবে কী কারণে পদক দেওয়া স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি তাদের।

নির্বাচিত নতুন সরকারের আমলে প্রথম পুলিশ সপ্তাহের বর্ণ্যাঢ্য উদ্বোধনের প্রস্তুতি চলছে রাজারবাগ পুলিশ লাইনসে। পদক প্রদান স্থগিত থাকলেও উদ্বোধনী অনুষ্ঠান হবে, যাতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 

কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়ে থাকে। ২ মে থেকে রাজারবাগে পুলিশ সপ্তাহের মহড়াতে অংশ নেন পদকের তালিকায় থাকা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

এম

Link copied!