• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তান সব সময় ইরানের পাশে থাকবে, ঈদে পেজেশকিয়ানকে শাহবাজ শরিফ


আন্তর্জাতিক ডেস্ক মে ২৮, ২০২৬, ১১:২৯ এএম
পাকিস্তান সব সময় ইরানের পাশে থাকবে, ঈদে পেজেশকিয়ানকে শাহবাজ শরিফ

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক শান্তি নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি যেকোনো সংকটে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শরিফ জানান, এই অঞ্চলে শান্তি বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের ‌‌‘আন্তরিক প্রচেষ্টার’ জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান। একই সঙ্গে চলমান শান্তিপ্রক্রিয়ায় পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরসহ সৌদি আরব, কাতার ও তুরস্কের ইতিবাচক ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শাহবাজ শরিফ তার পোস্টে বলেন, ‘বর্তমান সংকটে মূল্যবান প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছি।

আমি জোর দিয়ে বলেছি যে পাকিস্তান একজন আন্তরিক বন্ধু ও প্রতিবেশী হিসেবে সব সময় ইরানের পাশে থাকবে।’

তিনি আরো আশা প্রকাশ করেন, এই অঞ্চলে চলমান শান্তিপ্রচেষ্টা ও আলোচনা শিগগিরই একটি স্থায়ী চুক্তিতে রূপ নেবে, যা মধ্যপ্রাচ্যসহ সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন পথ প্রশস্ত করবে।

এসআই

Link copied!