• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৬, ০৪:১৩ পিএম
বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

ঢাকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদায় অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিন দুপুর ১টা ২৫ মিনিটে বঙ্গভবন ত্যাগ তিনি।

বঙ্গভবনে থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, বঙ্গভবন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির গাড়িবহর বের হচ্ছে। এর আগে, বঙ্গভবনে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। 

বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর তিনি কঠোর প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন। 

এর আগে, গত ২৪ জুলাই দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন।

পিএস

Link copied!