ফাইল ছবি
নির্বাচিত সংসদ সদস্যদের আসনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা প্রদান করা নিয়ে জাতীয় সংসদে দেখা দিয়েছে আইনি ও রাজনৈতিক বিতর্ক। বিষয়টিকে পুরোপুরি অসাংবিধানিক ও বেআইনি আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ৬৭ জন নির্বাচিত সংসদ সদস্য।
গত ২৩ আগস্ট মাননীয় স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তির চিঠি জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির তার সামাজিক যোগাযোগমাধ্যমে এই চিঠি ও পয়েন্টগুলোর কথা সামনে আনলে বিষয়টি জনসমক্ষে আসে।
চিঠিতে সংসদ সদস্যরা স্পষ্ট উল্লেখ করেছেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট আসনে নির্বাচিত এমপির ওপর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের তদারকির কোনো সুযোগ নেই। কোথাও কোথাও এই ধরনের দায়িত্ব বণ্টন সরাসরি সংসদীয় রীতি ও সংবিধানের পরিপন্থী।
যেহেতু এই সিদ্ধান্তটি সরাসরি সাধারণ জনগণের মতামত ও এলাকার প্রতিনিধিত্বের সঙ্গে সম্পর্কিত, তাই জনস্বার্থেই এই চিঠি প্রকাশ করার কথা জানান এমপিরা। তাঁরা আশা প্রকাশ করছেন, স্পিকার মহোদয় দ্রুত বিষয়টি অনুধাবন করে সাংবিধানিক এই জটিলতার নিরসন ঘটাবেন।
জনপ্রতিনিধিদের পক্ষ থেকে একযোগে এমন লিখিত আপত্তির পর সংসদ ও জাতীয় রাজনীতিতে তদারকি নিয়ে প্রশ্ন জোরদার হয়েছে। এখন দেখার বিষয়, আইনি ও সাংবিধানিক এই বিতর্ক সমাধানে সংসদ থেকে কী নির্দেশনা আসে।
এসএইচ


























original1787417799-20260822173831.jpg)












