• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০২:২১ পিএম
আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

ফাইল ছবি

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ওএসডি করা হয়েছে। ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ বুধবার এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। এতদিন তিনি গুলশান বিভাগে পরিদর্শক হিসেবে গুলশান মডেল থানার ওসি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। সেদিন গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন। ব্যস্ততম এলাকায় এমন মিছিলের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

পরবর্তীতে গত সোমবার ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুলশানে মিছিলের বিষয়টি নিয়ে জোর আলোচনা হয়। সেই সভার পরদিনই থানার শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিল ডিএমপি। ব্যবস্থা হিসেবে দাউদ হোসেনকে ওসি পদ থেকে সরিয়ে কেন্দ্রস্থলে সংযুক্ত করার আদেশ কার্যকর করা হলো।

এসএইচ 

Link copied!