• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০২৬, ০১:৪৪ পিএম
রাজধানীতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে অটোরিকশা যত্রতত্র যেভাবে অনিয়ন্ত্রিতভাবে চলে, এই শহর ফাংশন করছে না—আপনারা ভালো করে জানেন, নাগরিকরা জানে। আমরা এ ব্যাপারে উদ্বিগ্ন।

অটোরিকশাচালকদের জীবিকার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তারাও দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। অবশ্যই তাদেরও কষ্ট হবে। কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে একমত হয়ে এই যে একটা অব্যবস্থাপনা, তার উত্তরণ ঘটাতে হবে।

রবিউল আলম আরও বলেন, একটি নীতিমালার আলোকে, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এটা করতে চাই, কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়। তবে কোনো গোষ্ঠীর স্বার্থে ঢাকা সিটিকে অকার্যকর হতে দেওয়া হবে না। এটিই হচ্ছে আমাদের অবস্থান।

পিএস

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!