• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নরসিংদীতে গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০২৬, ০৭:৩০ পিএম
নরসিংদীতে গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বরখাস্ত

ছবি : সংগৃহীত

ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাইফুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ এর ৩ ধারায় ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে গত বছরে ১৪ এপ্রিল গ্রেফতার হন। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে গ্রেফতারের দিন থেকে ভূতাপেক্ষভাবে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। পুলিশের গুলিতে তাহমিদ নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। পরে মরদেহ নিয়ে মিছিল করতে গলে আবারও গুলি ছোড়া হয়। এতে আরও একজন নিহত হন। জুলাই আন্দোলনে শুধু এই জেলাতেই শহীদ হয়েছেন প্রায় ২০ জন। পাশাপাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

পিএস

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!