• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৬, ০৫:১৬ পিএম
রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ফাইল ছবি

ঢাকা: নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানায়।

বিমান জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি। 

এ পরিপ্রেক্ষিতে রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান।

পিএস

Link copied!