ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালনরত পৌর কাউন্সিলরা মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে জরুরি সভা করেছেন। রোববার (১৫ জানুয়ারি) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আগারগাঁও হোস্টেল ভবনের কনফারেন্স রুমে তারা এ কর্মসুচি পালন করেন। বৈষম্যমূলক আচরণ দূর করতে ও সম্মানজনক মাসিক ভাতা বৃদ্ধি করতে বাংলাদেশ পৌরসভা কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।
সকলের মতামতের ভিত্তিতে তুলে ধরা হয় কিছু দাবি, যার মধ্যে তাদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় ঠাই পায়। বর্তামান একজন পৌর কাউন্সিলর মাসিক সম্মানী পান ৮০০ টাকা। এটি বাড়িয়ে ১৫০০০ হাজার টাকা করার দাবি জানান তারা। জানতে চাইলে নরসিংদি পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, আমাদের কাজে পরিধি বেশি, কিন্তু সম্মানী কম। রাতদিন অনেক কষ্ট করে আমরা দায়িত্ব পালন করি। মানুষের অসুবিধা হলে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু কাজের তুলনায় আমাদের সম্মানী খুবই কম। এজন্য আমরা সরকারের কাছে সম্মানী ভাতা বৃদ্ধির আবেদন করছি।
ভৈরব পৌরসভার কাউন্সিলর মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মধু সভা পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভা কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও পৌরসভা কাউন্সিলর মো. আতাউর রহমান, কুড়িগ্রাম পৌরসভা কাউন্সিলর মো. আনিছুর রহমান, পিরোজপুর পৌরসভা কাউন্সিলর মিনারা বেগম, পিরোজপুর পৌরসভা কাউন্সিলর আ. সালাম বাতেন, কুড়িগ্রাম পৌরসভা কাউন্সিলর মো. রোস্তম আলী তোতা, কোটালীপাড়া পৌরসভা কাউন্সিলর ওয়ালিউর রহমান, পাটগ্রাম পৌরসভা কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, মির্জাপুর পৌরসভা কাউন্সিলর মো. আলী আজম প্রধান ছিদ্দিকী, মাধবদী পৌরসভা কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, তারাব পৌরসভা কাউন্সিলর মো. আমির হোসেন ভূঞা, রাজবাড়ী পৌরসভা কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ, রাজশাহী পৌরসভা কাউন্সিলর মো. মাহবুবুর রহমান (বিপ্লব), শিবপুর পৌরসভা কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া পৌরসভা কাউন্সিলর রিনা নাসরিন, গোপালগঞ্জ পৌরসভা কাউন্সিলর জসিমউদ্দিন খসরু, ঝিনাইদহ পৌরসভা কাউন্সিলর মো. আশরাফুল ইসলাম (মিঠু), ঝিনাইদহ পৌরসভা কাউন্সিলর মাজেদ আলী, রবগুনা পৌরসভা কাউন্সিলর মো. তৌহিদ মোল্লা, গাইবান্ধা পৌরসভা কাউন্সিলর মো. কামাল, মেহেরপুর পৌরসভা কাউন্সিলর মো. নবীরউদ্দিন, বুয়া পৌরসভা কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, ঈস্বরদী পৌরসভা কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (জনি), নাটোর পৌরসভা কাউন্সিলর মো. জাহিদুর রহমান জাহিদ, মাদারীপুর পৌরসভা কাউন্সিলর সাইয়েদা খানম, কোটালীপড়া পৌরসভা কাউন্সিলর ওয়ালিউর রহমান, ঠাকুরগাঁও পৌরসভা কাউন্সিলর নাদিরা আক্তার, মাদারীপুর পৌরসভা কাউন্সিলর হালিম তালুকদার।
সর্বশেষে দেশের ৩২৬ পৌরসভার সকল কাউন্সলরদের ঐক্যবদ্ধ হতে আহ্বান করে আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করা হয়।
সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম







































