• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমান উল্লাহ আমান করোনায় আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২১, ০৩:৩৬ পিএম
আমান উল্লাহ আমান করোনায় আক্রান্ত

ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

শুক্রবার (১৬ এপ্রিল) করোনার নমুনা পরীক্ষার পর শনিবার (১৭ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে।

পরে ঐদিন দুপুর ১টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমান উল্লাহ আমানের চিকিৎসার নিয়মিত খোঁজ নিচ্ছেন।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!