• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০২২, ০২:০৭ পিএম
লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভের সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

ঢাকা : রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দেশব্যাপী লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ বিক্ষোভ-সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে প্রেসক্লাব চত্বরে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। এতে প্রেসক্লাবের সামনের সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্যাহ আমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল হক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!