• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৯, ২০২৫, ০৯:২৩ এএম
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

ঢাকা: বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশানে চেয়ারপারসনের বাস ভবন থেকে রওনা করে রাত ৮টায় তিনি বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেল জানায়, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান।

মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ারে নেওয়া হয়।

ইউআর

Link copied!