ফাইল ছবি:
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে দলের নেতাকর্মীসহ গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারেক রহমান বলেন, অতীতে দেশের মানুষ তিনটি স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে। কিন্তু গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটতে পারে। তাই গুপ্ত স্বৈরশাসকের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।
তারেক রহমান নেতাকর্মীদের শুধু মিছিল-মিটিং নয়, জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বক্তব্য অনেক হয়েছে, এখন কাজ করতে হবে। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।’
এসএইচ


























original1787417799-20260822173831.jpg)












