• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২ হাজার ভোটে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি পরওয়ার 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৪৮ পিএম
২ হাজার ভোটে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি পরওয়ার 

ফাইল ছবি

খুলনা-৫ আসনে মাত্র ২ হাজার ভোটে বিএনপির মোহাম্মদ আলি আসগার জয়ী। খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামী তুলনামূলক ভালো করলেও খুলনা-৫ আসনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মোহাম্মদ আলি আসগার।

বেসরকারিভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে, আলি আসগার পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট, আর গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তাদের ভোট ব্যবধান মাত্র ২ হাজার ৭০২।

খুলনা-৫ আসনটি ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। আসনে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি এবং ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮।

এসএইচ 

Wordbridge School
Link copied!