• ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: শফিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৪, ২০২৬, ০৮:৩৯ পিএম
ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: শফিকুর রহমান

ফাইল ছবি

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে সরে গেল।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্পষ্ট দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকবেন না। ২৪-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি। তিনি আগে স্পষ্ট করে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথচ পরবর্তী সময়ে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন–যা তার দেয়া সাংবিধানিক শপথ ভঙ্গের শামিল।’

জামায়াত আমির বলেন, দেরিতে হলেও রাষ্ট্রপতির পদত্যাগের মধ্যদিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জয় হয়েছে। সংবিধান অনুযায়ী দায়িত্ব নেয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে তার দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘জামায়াতে ইসলামী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারী বা চাটুকার ব্যক্তিকে দেখতে চায় না ’

পিএস

Link copied!