• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন জিএম কাদের


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:২০ পিএম
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন জিএম কাদের

ফাইল ছবি

ঢাকা: নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।

জিএম কাদের বলেন, তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণের মাধ্যমে তারেক রহমান জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। 

তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন জাপা চেয়ারম্যান।

পিএস

Wordbridge School
Link copied!