আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচির ঘোষণা দেন।
নজরুল ইসলাম খান জানান, জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মে দিবসের এই সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন। সমাবেশ সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের সময়ে এবার মে দিবস পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ এই সমাবেশ থেকে নতুন প্রতিশ্রুতি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতি বছর পহেলা মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংহতির এই দিনটিতে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় বিএনপি এবার নয়াপল্টনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে।
এসএইচ







































