বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের রহস্যময় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া দুই লাইনের একটি পোস্টে তিনি লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’ ডা. শফিকুর রহমানের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এর সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু হয়।
তবে পোস্টটির মাধ্যমে তিনি কাকে বা কোন বিষয়কে ইঙ্গিত করেছেন, সে বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি। এ কারণেই তার সংক্ষিপ্ত বার্তাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল অব্যাহত রয়েছে।
এম







































