রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির বিভিন্ন বিভাগে পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন এবং ওয়ারী বিভাগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৬ জন এবং উত্তরা বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ দুজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ এবং তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এম







































