• ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২৬, ০২:৪২ পিএম
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত এমন অভিযোগ থাকলে বা কোনো অপরাধ হতে দেখলে, তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ ও ৯১১-এ যোগাযোগ করা যাবে।

এছাড়া অপরাধে জড়িত থাকার সন্দেহে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছে দূতাবাস। এই ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের স্থানীয় আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলা এবং এ ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

পিএস

Link copied!