• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার


ক্রীড়া ডেস্ক জুলাই ১৩, ২০২৬, ০৯:৫৪ এএম
এবার বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে পৌঁছে গেছে। টুর্নামেন্টের প্রথম ১০০টি ম্যাচে নাটকীয়তা, অঘটন ও উত্তেজনার পর বিদায় নিয়েছে ৪৪টি দল। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড।

বিশ্বকাপ ইতিহাসে এই চার দলের মধ্যে ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা গত চার আসরের তিনটির শিরোপা জিতেছে। অন্যদিকে ইংল্যান্ড এখনও ১৯৬৬ সালের একমাত্র বিশ্বকাপ ট্রফির পর দ্বিতীয় শিরোপার অপেক্ষায়। ১৯৭০ ও ১৯৯০ সালের পর এবারই তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে চারটি সাবেক চ্যাম্পিয়ন দল।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাসে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৫৭.০৭ শতাংশ, আর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ।

শিরোপা সম্ভাবনার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। লা রোহাদের ফাইনালে খেলার সম্ভাবনা ৪২.০৩ শতাংশ এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৩.০৪ শতাংশ।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.০১ শতাংশ। তবে শিরোপা ধরে রাখার সম্ভাবনা সুপার কম্পিউটারের হিসেবে ২০.০৬ শতাংশ।

অন্যদিকে দীর্ঘ ৬০ বছরের অপেক্ষা শেষ করার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। হ্যারি কেইনের দল ফাইনালে ওঠার সম্ভাবনা পেয়েছে ৫০.০৯ শতাংশ, আর তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২১.০৯ শতাংশ।

এখন দেখার বিষয়, পরিসংখ্যানের পূর্বাভাস কতটা বাস্তবে রূপ নেয়, নাকি মাঠের লড়াইয়ে আবারও জন্ম নেয় নতুন কোনো চমক।

এম

Link copied!