• ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২৬, ০৭:৫৮ পিএম
দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে দেওয়া বক্তব্য ভাইরাল হওয়ার পর এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

এক ক্ষুদেবার্তায় বলা হয়, শিক্ষামন্ত্রী তাঁর আগে দেওয়া বক্তব্যের জন্য মঙ্গলবার জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন।

সংসদে শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। তারপরও আমার বক্তব্যে কেউ আহত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি।

এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশকে স্বাগত জানান।

এসএইচ 

Link copied!