• ঢাকা
  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিউ রিসার্চের জরিপ

বাংলাদেশকে নিয়ে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার মানুষের দৃষ্টিভঙ্গি যেমন


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৬, ২০২৬, ০৯:০৪ পিএম
বাংলাদেশকে নিয়ে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার মানুষের দৃষ্টিভঙ্গি যেমন

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক দৃষ্টিভঙ্গি নিয়ে করা যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে বৈচিত্র্যময় চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার অধিকাংশ মানুষের ইতিবাচক মতামত থাকলেও ভারতের অধিকাংশ নাগরিকের মধ্যে রয়েছে বিপরীত অবস্থান।

জরিপের তথ্য অনুযায়ী, পাকিস্তানের ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেন। অন্যদিকে শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশকে নিয়ে ভালো ধারণা রাখেন, যা ২০২৪ সালের পর অন্তত ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

বিপরীত চিত্র দেখা গেছে ভারতে। জরিপে অংশ নেওয়া মাত্র ২৫ শতাংশ অর্থাৎ এক-চতুর্থাংশ ভারতীয় নাগরিক বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ২০২৪ সালের পর থেকে ভারতে বাংলাদেশের প্রতি এই ইতিবাচক ধারণা অন্তত ১০ পয়েন্ট হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও দৃষ্টিভঙ্গির বড় পার্থক্য তুলে ধরা হয়েছে। ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের তুলনায় মুসলিমদের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব বেশি। দেশটির ৪১ শতাংশ মুসলিম বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা রাখলেও হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩ শতাংশ। মূলত বয়স, শিক্ষা ও ধর্মীয় পরিচয়ের ভিন্নতার ওপর ভিত্তি করেই প্রতিবেশী দেশগুলোর মানুষের মধ্যে এমন বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।

এসএইচ 

Link copied!