• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনৈতিক কাজ: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৫, ২০২৬, ০১:৪৬ পিএম
অনৈতিক কাজ: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার এই দণ্ড কার্যকর করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নজরুল ইসলাম আব্দুল বাছির এবং সিথি আক্তার। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুজনকে আটক করে। পরবর্তীতে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

বিষয়টি সংশ্লিষ্ট আদালতে উঠলে স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘন এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন এবং ‘বিবেচনামূলক শাস্তি’ (তা’জির) হিসেবে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ এই রায় বহাল রাখে এবং তা কার্যকরে রাজকীয় আদেশ জারি করা হয়।

বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে বা এ ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে নিরাপত্তা ও ন্যায়বিচার সমুন্নত রাখা এবং ইসলামি আইন কঠোরভাবে প্রয়োগের ক্ষেত্রে সৌদি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 

পিএস

Link copied!