• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাফল্যের পেছনে যৌনসম্পর্ক!


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০২১, ০২:২৯ পিএম
সাফল্যের পেছনে যৌনসম্পর্ক!

ছবি : রাশিয়ার সুন্দরী সাঁতারু আলা শিশকিনা

ঢাকা : রাশিয়ার সুন্দরী সাঁতারু আলা শিশকিনা দাবি করেছেন সাফল্যের পেছনে যৌনসম্পর্ক অন্যতম কারণ।  তিনি বলেছেন, ‘ইভেন্টের আগে যৌনসম্পর্ক তার শারীরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।’ 

টোকিও অলিম্পিক্সে সিঙ্ক্রোনাইজড সাঁতারে সোনা জিতেছেন আলা শিশকিনা নামের ওই সাঁতারু। এর আগে ২০১২ লন্ডন এবং ২০১৬ রিয়ো অলিম্পিক্সেও সোনা জেতেন তিনি। রাশিয়ার এক গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, কীভাবে যৌনতা তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

সাঁতারু আলা শিশকিনা বলেছেন, ‘ডাক্তারদের গবেষণা এবং আমাদের দলের ডাক্তার ডেনিসের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। বিজ্ঞানীদের গবেষণা প্রমাণ করেছে যে, শরীরে বিধ্বংসী শক্তি চাইলে তা কেবল যৌনসম্পর্কের মাধ্যমেই পাওয়া সম্ভব। শরীরের কথা সবসময় শুনতে হয়। যদি মনে হয় যৌনতার মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব, তাহলে এগিয়ে যাওয়া উচিত।’

সোনালীনিউজ/এসএন

Link copied!