• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিএসজির ম্যাচ যে চ্যানেলে দেখা যাবে


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:০১ এএম
পিএসজির ম্যাচ যে চ্যানেলে দেখা যাবে

ঢাকা : বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বেলজিয়ামের  ক্লাব বুর্জের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। ম্যাচের একদিন আগেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দলটি। স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ব্রাজিলিয় সুপারস্টার নেইমার। তাদের সঙ্গে জুটি বাঁধবেন এমবাপ্পে।

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় করা। সে জন্যই মেসি-রামোস-হামিকি-ভাইনাল্ডম-ডোনারুমাদের দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি।

রিয়ালের সঙ্গে যুদ্ধ করে ধরে রেখেছে কিলিয়ান এমবাপ্পেকে। লক্ষ্য একটাই- ইউরোপসেরার মুকুট পরা। সেই লক্ষ্যে বুধবার রাতে মাঠে নামছে পিএসজি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন থ্রি চ্যানেল।

এদিকে, ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া গোলরক্ষক ডোনারুমাকেও রাখা হয়েছে স্কোয়াডে। এ ছাড়া নেদারল্যান্ডসের ভাইনাল্ডামও আছেন দলে। আশরাফ হাকিমি, মাওরো ইকার্দি, লিয়ান্দ্রো প্যারেদেশরাও রয়েছেন স্কোয়াডে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!