সিএভিএ’র ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
ঢাকা : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবার সেন্ট্রাল এশিয়ান ভলিবল ফেডারেশনের (সিএভিএ) মার্কেটিং এন্ড ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক এই ক্রীড়া সংস্থাটির উক্ত চেয়ারম্যান পদে তিনি ২০২০-২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিএভিএ'র নির্বাহী কমিটির মিটিংয়ে মোহাম্মদ ইউনুছকে সংস্থাটির সদস্য এবং মার্কেটিং এন্ড ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়েছে। যা সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ লতিফ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে জানানো হয়েছে।
চিঠিতে মোহাম্মদ ইউনুছের অংশগ্রহণে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন মোহাম্মদ লতিফ। সংস্থার স্বার্থে একসঙ্গে মিলেমিশে কাজ করার অভিমতও ব্যক্ত করেন তিনি।
বর্তমানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইউনুছ। এছাড়া তিনি কুর্মিটোলা গলফ ক্লাবের আজীবন সদস্য।
মোহাম্মদ ইউনুছ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের বর্তমান মেয়াদের চেয়ারম্যান।
প্রাণবন্ত ও নান্দনিক মানুষ মোহাম্মদ ইউনুছ বর্তমানে অন্তত ৩৬টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক। একই সঙ্গে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লি.-এর পৃষ্ঠপোষক, এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ’র (এওএবি) সদস্য এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ট্রাস্টি বোর্ডের সদস্য। ওয়ার্ড ব্রীজ স্কুলের চেয়ারম্যান এবং গ্যালাক্সী ফ্লাইইং একাডেমী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।
মোহাম্মদ ইউনুছ সোবহান আইস এ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড, ইউনুছ কোল্ড স্টোরেজ লিমিটেড, অনন্ত পেপার মিলস্ লিমিটেড, ইউনুছ পেপার মিলস্ লিমিটেড, ইউনুছ ফাইন পেপার মিলস্ লিমিটেড, ইউনুছ স্পিনিং মিলস্ লিমিটেড, সোনালী পেপার এ্যান্ড বোর্ড মিলস্ লিমিটেড, শরীফ কোল্ড স্টোরেজ লিমিটেড, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস্ লিমিটেড এবং ইউনুছ অফসেট পেপার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।
তিনি অনলাইন সংবাদপত্র সোনালীনিউজ ডটকম এর প্রকাশক। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।
শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ পুরস্কারে’ ভূষিত হয়েছেন মোহাম্মদ ইউনুছ।
তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য ছিলেন।
এছাড়া সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (সিসিআই) আজীবন সদস্য তিনি।
তার নেতৃত্বে ইউনুছ গ্রুপ বাংলাদেশের শিল্প ক্ষেত্রে দ্রুততম সমৃদ্ধি লাভ করেছে। ১৯৮১ সালে কোল্ড স্টোরেজ ব্যবসা দিয়ে শুরু করে ৪১ বছরে দেশের শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরাসরি প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে ইউনুছ গ্রুপ।
সোনালীনিউজ/এমএইচ












-6858f6a403079-6a2d0660cbff5-20260615023501.jpg)


























