• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামজার ফ্রি কিকে বাংলাদেশের প্রথম গোল, স্টেডিয়ামে উচ্ছ্বাস


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৯, ২০২৫, ০৮:৩০ পিএম
হামজার ফ্রি কিকে বাংলাদেশের প্রথম গোল, স্টেডিয়ামে উচ্ছ্বাস

ফাইল ছবি

ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ১৩ মিনিটেই এগিয়ে গেছে হামজা চৌধুরীর গোলের মাধ্যমে। হংকংয়ের ফাউলের পর ১২ মিনিটে বাংলাদেশের অধিনায়ক ফ্রি কিক থেকে সরাসরি বল জালে পাঠান। হংকংয়ের গোলরক্ষক চেষ্টা করেও সেই বল ঠেকাতে পারেননি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক হামজা নিয়ে হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউডকে প্রশ্ন করেন, হামজা আপনার দলে থাকলে কোথায় খেলতেন। কোচের উত্তর ছিল অবাক করা, তিনি লেস্টার সিটির এই তারকাকে বেঞ্চে রাখতেন। তবে বাংলাদেশ দলের একাদশে হামজা কোনো বেঞ্চেই নয়, তিনি দেশের ফুটবলের পোস্টারবয়।

এই গোলের মাধ্যমে বাংলাদেশ ম্যাচে এগিয়ে গেলে পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এসএইচ

Link copied!