• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাত না মিলিয়েই খেলা শুরু করল ভারত-পাকিস্তান


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:৩৬ পিএম
হাত না মিলিয়েই খেলা শুরু করল ভারত-পাকিস্তান

ছবি : সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোববার (১৫ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে ভারত। 

শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আটবারের দেখায় ভারত জিতেছে ৭ ম্যাচ। পাকিস্তান জিতেছে এক ম্যাচ।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তার দলে দুটি পরিবর্তন এসেছে। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দলে ঢুকেছেন। অর্শদীপের দলের বাইরে থাকার কথা বললেও আরেকজন কে তা জানাননি।

আজও সূর্যকুমার ও আগা সালমান কেউ কারও সঙ্গে টসের আগে পরে হাত মেলাননি। হাত না মেলানোর ধারা এই ম্যাচেও বহাল থাকল।

পিএস

Wordbridge School
Link copied!