• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল টাইগাররা


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬, ০৪:৫৯ পিএম
পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল টাইগাররা

ছবি : সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ১১৪ রানেই অলআউট করে দিল বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়েও দলের হয়ে ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৪ রান করেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে দেখে শুনে ব্যাটিং করে যায় পাকিস্তান। ৯.৫ ওভার তথা ৫৯ বলে স্কোর বোর্ডে পাকিস্তানের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৪১ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় সফরকারীরা।

কোনো উইকেট না হারিয়ে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান। 

দলের এমন চরম বিপর্যয়ে শেষ উইকেটে হাল ধরেন মিডঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ। তিনি লেগ স্পিনার আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন।

শেষ উইকেটে তাদের এই লড়াইয়ের কারণেই ৩০.৩ ওভারে ১১৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। 

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছরের নভেম্বর-ডিসেম্ভরে বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে র‌্যাংকিংয়ে ৮-এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ম পজিশনে।

পিএস

Wordbridge School
Link copied!