• ঢাকা
  • বুধবার, ০১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দারুণ এক জয় পেল আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১, ২০২৬, ১০:১৭ এএম
দারুণ এক জয় পেল আর্জেন্টিনা

প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আফ্রিকার দল জাম্বিয়ার বিপক্ষে একতরফা খেলায় ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।

ম্যাচের আগে থেকেই সমর্থকদের প্রত্যাশা ছিল সহজ জয়, আর মাঠে নেমে সেই প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটান মেসি ও হুলিয়ান আলভারেজরা। পুরো ম্যাচেই দাপট দেখিয়ে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা।

শুরুর দিকেই গোলের খাতা খোলেন আলভারেজ, যা দলকে এগিয়ে দেয়। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কো আরও দুটি গোল যোগ করেন। এর মাঝে জাম্বিয়ার ডমিনিক চান্দার আত্মঘাতী গোলে ব্যবধান গিয়ে দাঁড়ায় পাঁচে।

পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ৭৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে তারা মোট ৯টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে জাম্বিয়া মাত্র ৩টি শট নিতে সক্ষম হয়।

এই ম্যাচে মেসি শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন, যা সমর্থকদের জন্য ছিল স্বস্তির খবর। অনেকের ধারণা, এটি ঘরের মাঠে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। যদি সেটিই সত্যি হয়, তবে গোল করে এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন বিশ্বকাপজয়ী এই তারকা।

এম

Wordbridge School
Link copied!