• ঢাকা
  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপে খেলতে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৪, ২০২৬, ০৫:২০ পিএম
বিশ্বকাপে খেলতে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে খেলার প্রস্তাব করেছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইতালি।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ক বিশেষ দূত পাওলো জাম্পোলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি সামনে আনলে বিতর্কের সৃষ্টি হয়। 

ইরান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি এবং অংশগ্রহণের জন্য প্রস্তুতি অব্যাহত রেখেছে। আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটেলের কাছাকাছি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাম্পোলি বার্তা সংস্থা এপিকে বলেছেন, তার প্রস্তাবটি রাজনৈতিক ছিল না। তিনি এটিকে একটি ‘জরুরি পরিকল্পনা’ হিসেবে বর্ণনা করেছেন- যদি ইরান শেষ মুহূর্তে অংশগ্রহণ করতে অক্ষম হয় তাহলেই এটি কার্যকর করার কথা ভেবেছিলেন তিনি।

জাম্পোলি জানান, এটি ছিল তার একটি ‘স্বপ্ন’। তিনি বলেন, এই ধারণাটি মূলত ‘ইতালীয় জনগণ এবং আমেরিকান-ইতালীয় সম্প্রদায়ের জন্য’ ছিল। তিনি আরো যুক্তি দেন যে, বিশ্বকাপে ইতালির চারটি শিরোপাসহ ঐতিহাসিক সাফল্য তাদের অংশগ্রহণকে যৌক্তিক করে তুলবে।

তবে ইতালীয় কর্মকর্তারা এই প্রস্তাবের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশটির ক্রীড়া মন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেছেন, এই ধারণাটি ‘সম্ভব নয়’ এবং ‘এটি মোটেও ভালো কোনো চিন্তা নয়’। ক্রীড়া যোগ্যতার ক্ষেত্রে রাজনৈতিক প্রতিস্থাপনের ধারণাকে তিনি নাকচ করে দেন।

ইতালীয় অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুওনফিগলিও বলেছেন, এই প্রস্তাব ক্রীড়াঙ্গনের সততাকে ক্ষুণ্ণ করে। তিনি বলেন, “আমি এতে অপমানিত বোধ করছি। বিশ্বকাপে যেতে হলে আপনাকে সেটি খেলার মাঠে যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে।”

পিএস

Link copied!