• ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোনালদোকে জড়িয়ে ধরে কান্না করা কে এই তরুণী?


ক্রীড়া ডেস্ক জুন ১৪, ২০২৬, ০৮:৪৮ পিএম
রোনালদোকে জড়িয়ে ধরে কান্না করা কে এই তরুণী?

ফাইল ছবি

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যেও। বিশ্বকাপের বড় বড় তারকারা এখনো মাঠে নামেননি। তবে মাঠ মাতানোর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এক তরুণী ভক্ত রোনালদোর দেখা পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিআরসেভেনের সঙ্গে দেখা করতে পর্তুগালের ট্রেনিং ক্যাম্পের বাইরে অপেক্ষা করছিলেন বেলজিয়ামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর সেলিন ডেপ্ট। রোনালদোকে দেখেই আবেগ ধরে রাখতে পারেননি এই জনপ্রিয় ইউটিউবার। কান্নায় ভেঙে পড়ার পরই প্রিয় তারকা ফুটবলারকে জড়িয়ে ধরেন তিনি। তৈরি হয় বিশেষ এক আবেগঘন মুহূর্ত।

সেলিনকে কাঁদতে দেখে রোনালদো বলেন, কেঁদো না। জবাবে আবেগপ্রবণ সেলিন বলেন, সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে এক বিরাট অনুপ্রেরণা। এরপর রোনালদোর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন সেলিন। পর্তুগিজ অধিনায়ক হাসিমুখে সেই অনুরোধ মেনে নেন।

সেলিন ডেপ্ট বেলজিয়ামের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তিনি মূলত ইউটিউব এবং টিকটকে কনটেন্ট তৈরি করেন। ক্যারিয়ারের শুরুর দিকে ফুটবলও খেলেছেন। বর্তমানে বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকাদের একজন তিনি। টিকটকে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। অন্যদিকে ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় ৬ কোটি।

২৬ বছর বয়সি সেলিন এর আগে বিশ্বের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে কনটেন্ট তৈরি করেছেন। সেই তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং নেইমারের মতো ফুটবলাররা। এবার রোনালদোর সঙ্গে সাক্ষাতের মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ঝড় তুলল।

এসএইচ 

Link copied!