• ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অন্যতম সেরা তারকা কে মেসি না রোনালদো?


ক্রীড়া ডেস্ক জুন ২৪, ২০২৬, ০৯:২৭ পিএম
অন্যতম সেরা তারকা কে মেসি না রোনালদো?

ফাইল ছবি

ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। 

সম্প্রতি অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজকেই প্রশ্ন করা হয়- আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নাকি পর্তুগিজ তারকা রোনালদো সেরা।

এমন প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন, ‘ওরা দুই জনই ফুটবলকে বদলে দিয়েছে, উন্নত করেছে। ফুটবলকে এগিয়ে যেতে ওদের দুই জনের প্রতিদ্বন্দ্বিতা খুব দরকার। আমাদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ষষ্ঠ বিশ্বকাপে খেলছে। ও আদর্শ, এখন দলের অধিনায়ক।’

মার্তিনেজ আরও বলেছেন, ‘জাতীয় দল বলতে ঠিক কী বোঝায়, তার আদর্শ উদাহরণ রোনালদো। প্রতিটা অনুশীলনে ও নিজেকে উন্নত করতে চায়। সাজঘরে ওর ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। শৃঙ্খলা দেখলেও অবাক হতে হয়। কেন ও এত আগ্রাসী সেটা বুঝতে পারি।’

বিশ্বকাপে পর্তুগাল জেতার পর আত্মবিশ্বাসী মার্তিনেজ। রোনাল্ডোর পাশাপাশি দলেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। বিশ্বকাপ খেলছি বলে বাইরে থেকে অনেক আওয়াজ আসবে, চাপ তৈরি করা হবে। এটা খেলারই অংশ। আমাদের মনোযোগ শুধুই দলে। বিশ্বকাপে আসার আগেই আমরা ঐক্যবদ্ধ হয়ে উঠেছি। দলের মধ্যে কোনও চিন্তা নেই। রোনালদো বাকিদের কাছে অনুপ্রেরণা।’

এসএইচ 

Link copied!