• ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একাদশে ৯ পরিবর্তন আর্জেন্টিনার, নেই মেসিও


স্পোর্টস ডেস্ক জুন ২৮, ২০২৬, ০৮:০৬ এএম
একাদশে ৯ পরিবর্তন আর্জেন্টিনার, নেই মেসিও

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগেই একাদশ নিয়ে বড় চমক দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মহাতারকা লিওনেল মেসিকে বিশ্রামে রাখার ম্যাচে আক্রমণভাগে কোনো রকম ছাড় দিতে রাজি নন আলবিসেলেস্তে মাস্টারমাইন্ড।

জর্ডানের বিপক্ষে একাদশে একসঙ্গে সুযোগ করে দিয়েছেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে। সাধারণত এই দুই স্ট্রাইকারের যেকোনো একজনকে খেলানো হলেও, আজ ডালাসের মাঠে ‘ডাবল অ্যাটাক’ রণকৌশল বেছে নিয়েছেন স্কালোনি।

বিশ্বকাপের এই ম্যাচের জন্য একটু আগেই আর্জেন্টিনার অফিশিয়াল শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ। পোস্টের নিচে যথারীতি অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগে ওটামেন্ডির অভিজ্ঞতার সাথে থাকছেন তাগলিয়াফিকো, সেনেসি এবং সিমিওনে। মাঝমাঠের দখল ধরে রাখার দায়িত্ব পড়েছে লো চেলসো, পারেদেস ও পালাসিওসের ওপর। তাদের সাথে মাঝমাঠে তরুণ রক্ত হিসেবে জাদুকরী পাসিংয়ের জন্য থাকছেন নিকো পাজ। আর সবার নজর কেড়ে নেওয়া আক্রমণভাগের দুই ফলার দায়িত্বে থাকছেন জুলিয়ান আলভারেজ এবং ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্টিনেজ।

আর্জেন্টিনা ও জর্ডানের শুরুর একাদশ

আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লে সেলসো, নিকো পাজ, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ।

জর্ডান একাদশ
ইয়াজিদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, মোহান্নাদ আবু তাহা, হুসাম আবু দাহাব, ইয়াজান আল আরব, আবদাল্লাহ নাসিব, নিজার আল রাশদান, নূর আল রাওয়াবদেহ, আলি আজাইজেহ, আলি ওলওয়ান ও ওদেহ ফাখৌরি।

এম
 

Link copied!