বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে ৪০ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে গেছে সেলেসাওদের।
ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি মিস করেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস। এই মিসটা শুধু এগিয়ে যাওয়ার একটা সুযোগ হাতছাড়া হওয়া নয়, এটা একটা ঐতিহাসিক মুহূর্তও বটে। চার দশক ধরে চলা ব্রাজিলের এক অসাধারণ রেকর্ডের সমাপ্তি ঘটেছে এই মিসে।
পরিসংখ্যান বলছে, ১৯৮৬ সালের পর থেকে বিশ্বকাপে নির্ধারিত সময় বা অতিরিক্ত সময়ে আর কোনো পেনাল্টি মিস করেনি ব্রাজিল। শেষবার এমন ঘটনা ঘটেছিল মেক্সিকো বিশ্বকাপে।
সেবার নজিরটা হয়েছিল কোয়ার্টার ফাইনালে। মিসটা করেছিলেন কিংবদন্তি জিকো। ফ্রান্সের গোলরক্ষক জোয়েল বাতসকে পরাস্ত করতে পারেননি।
সেই ঘটনার পর থেকে বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে নির্ধারিত সময়ে নেওয়া প্রতিটি পেনাল্টিই গোলে পরিণত করেছিল দক্ষিণ আমেরিকার এই দলটি। সে রেকর্ডটা ভেঙে গেল আজ।
এম







































