বেশ কয়েকবার আক্রমণেও উঠেও ফিনিশিং দিতে পারছিল না সুইজারল্যান্ড। ফলে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের গোলে মাত্র ১০ মিনিটেই আর্জেন্টিনার নেওয়া লিড অক্ষুণ্ন ছিল। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে সুইসরা সফলতা পেল ৬৭ মিনিটে। কাউন্টার অ্যাটাকে স্কোরলাইন ১-১ করলেন ড্যান এনদোয়ে।
বাম প্রান্তে রদ্রিগেজের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাসে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে দেন এনদোয়ে। এরপর রিটার্ন পাস পেয়ে বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন তিনি। বল গিয়ে জড়ায় দূরের পোস্ট ঘেঁষে জালে।
এম







































