বিশ্বকাপের ক্ষত কাটার আগেই মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ডে আবারও খবরের শিরোনামে এলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। মাঠে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কা সামলাতে না সামলাতেই লাস ভেগাসের জুয়ার টেবিলে মেতেছিলেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ফুটবল মাঠের পর পোকার টেবিল থেকেও শূন্য হাতেই ফিরতে হলো এই তারকাকে।
গোল ডটকমের খবরে বলা হয়েছে, নেইমার ফুটবল মাঠের সবুজ ঘাস ছেড়ে লাস ভেগাসের পোকার টেবিলের ফেবব্রিকসে গা ভাসিয়েছেন। শনিবার রাতে ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের মর্যাদাপূর্ণ (১০ হাজার ডলারের) মেইন ইভেন্টে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে অংশ নিতে দেখা গেছে, যার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। পেশাদার স্তরের এই চড়া চালের জুয়ায় ফরোয়ার্ডের এটিই প্রথম পদচারণা নয়; ফক্স স্পোর্টসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের টুর্নামেন্টেও তিনি ফাইনালে উঠেছিলেন।
তবে, এবার মনে হচ্ছে ভাগ্য তার একটু বেশিই দ্রুত মুখ ফিরিয়ে নিয়েছে। নেভাডায় আগের সাফল্য থাকা সত্ত্বেও, বার্সেলোনা ও পিএসজির এই সাবেক তারকা প্রতিযোগিতার প্রথম দিনই (ডে ১) ছিটকে গেছেন। পোকার রুম থেকে তার এই দ্রুত বিদায় যেন আন্তর্জাতিক মঞ্চে তার এই গ্রীষ্মের অকাল সমাপ্তির কথাই মনে করিয়ে দেয়— যেখানে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের হয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে তার।
এবারের বিশ্বকাপে ডান পায়ের কাফের চোট নিয়ে ধুঁকতে থাকা নেইমার কেবল দুটি ম্যাচে বদলি হিসেবে নামার সুযোগ পান। বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে করা সান্ত্বনার গোলটিই এখন আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের জার্সিতে তার শেষ স্মৃতি।
পোকার বা তাসের তালের প্রতি নেইমারের এই তীব্র আকর্ষণ অবশ্য নতুন কিছু নয়। তবে এই শখ প্রায়শই তার পেশাদার ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছে। চলতি বছরের শুরুর দিকে যখন তার ক্লাব সান্তোস পয়েন্ট টেবিলের তলানিতে নেমে ধুঁকছিল, তখন গুরুত্বপূর্ণ ম্যাচ বাদ দিয়ে টানা প্রায় ২৪ ঘণ্টা অনলাইন পোকার খেলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
সব মিলিয়ে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর মাঠের বাইরে নেইমারের এই চটজলদি ‘জুয়া প্রীতি’ এবং সেখানেও দ্রুত পরাজয় ফুটবল ভক্তদের মাঝে নতুন করে হতাশা ও সমালোচনার জন্ম দিয়েছে।
এম







































-6a5180056c541-20260711030002.jpg)