রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও বেড়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বুধবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। এতে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আইকিউএয়ারের রিয়েল-টাইম র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ সময় ঢাকার বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৩।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকার কিছু এলাকার দূষণের মাত্রা সাধারণ মানুষের জন্য সহনীয় হলেও কোনো কোনো এলাকায় তা মারাত্মক রূপ নিয়েছে। এর মধ্যে ধানমন্ডি এলাকার বাতাস সবচেয়ে বেশি দূষিত। এই এলাকার আইকিউএয়ার স্কোর ছিল ১৫৩, যা সবার জন্যই অস্বাস্থ্যকর।
ধানমন্ডি ছাড়া দূষণের তালিকায় থাকা ঢাকার অন্য এলাকাগুলো হলো—বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা পার্ক রোড, বারিধারা লেকসাইড, গুলশান লেক পার্ক, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গোড়ান ও গুলশান ২-এর রব ভবন এলাকা।
আইকিউএয়ারের তালিকায় আজ ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকায় থাকা শীর্ষ অন্য শহরগুলোর মধ্যে দ্বিতীয় ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৫), তৃতীয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৩) এবং চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৩৯)।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ থাকলে সেই বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া সূচক ১৫১ থেকে ২০০ হলে ‘সবার জন্য অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০০ পার হলে সেই বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ বা দুর্যোগপূর্ণ ধরা হয়।
এম


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




