মেঘনায় অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে প্রায় ১২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ লাখ টাকা। পাশাপাশি চারজন অসাধু জেলেকে জাটকা ধরা অবস্থায় আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

এসএইচ