টাকার জোরে বিএনপি প্রার্থী মনোনয়ন পেয়েছে: গিয়াসউদ্দিন

  • সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, তার (বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান) মনোনয়ন “টাকার জোরে” পেয়েছে। তিনি বলেন, “আমার পুজি হচ্ছেন আপনারা, আর ভরসা করি আল্লাহর। বিএনপি প্রার্থীর পুজি অর্থের। স্বল্প কিছুদিন আগে সে স্বাক্ষর শেখেছে, স্কুলে গিয়েছে কিনা জানি না। মানুষ বলে, টাকার জোরে মনোনয়ন।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় গণসংযোগ ও পথসভায় গিয়াসউদ্দিন ভোটারদের উদ্দেশে বলেন, “যারা ভোট বিক্রি করে কোটি টাকা আনবে, তারা এখানকার মানুষকে জিম্মি করবে। ভোট আমাকে দিন বা না দিন, এই মানুষগুলোকে চেনার জন্য কথাগুলো বলছি। ভোট মাটিকে, মাটির সন্তানকে দিন।”

পথসভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ ঢালী, বিএনপির সাবেক নেতা মাজেদুল ইসলাম, আবুল হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন এবং অন্যান্য স্থানীয় রাজনৈতিক নেতারা।

এসএইচ