লক্ষ্মীপুরে ভোটের ছয় সীলসহ আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। তবে জামায়াতের জেলা সিনিয়র নেতারা এটিকে উড়িয়ে দিয়ে বলেছেন, সোহেল জামায়াতের কেউ নয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জামায়াত ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, “সিলসহ আটকের ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু যেকোনো ঘটনার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ অতীতের মতোই আরেকটি দলের মুদ্রাদোষে পরিণত হয়েছে। আটক সোহেল জামায়াতের কেউ নয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে, প্রশাসন তদন্ত করে বের করবে। এ রকম একটি ঘৃণিত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী ও জেলা কমিটির সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তবে লিখিত বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি সংবাদ সম্মেলন করে জানিয়েছে, সিলসহ আটক সোহেল জামায়াত কর্মী। বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম পিন্টার্স থেকে ছয়টি ভোটের সিল, একটি মোবাইল ও একটি কম্পিউটারসহ সোহেলকে আটক করে পুলিশ।
এসএইচ