বাগেরহাটে ৪০৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বসানো হয়েছে সিসি ক্যামেরা

  • বাগেরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি : প্রতিনিধি

বাগেরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের ৪০৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আর জেলার ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮৬টি ভোট কেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ২২৩টি ও  সাধারণ ১৩৮টি ভোট কেন্দ্র। জেলার সব ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। 

‎বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, বাগেরহাটের চারটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎বাগেরহাটে মোট ৫৪৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ১৮৬টি ভোট কেন্দ্র উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ ২২৩টি ও সাধারণ ১৩৮টি ভোট কেন্দ্র। সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবারে প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে তিনজন থাকবে সশস্ত্র। থাকবে সশস্ত্র পুলিশ সদস্য। এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

‎বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ভোট কেন্দ্রটিকে পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় নিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন সংশ্লিষ্টরা ভালোভাবে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণে সহায়ক হবে।

‎বাগেরহাটের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পাটি, স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পিএস