নড়াইল: নড়াইলের দুইটি আসনে বিএনপি-জামায়াতের সমতায় বিজয়ী হয়েছেন নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল -২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিন গত রাত ২টায় আসন দুইটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ১১২টি কেন্দ্রে (পোস্টাল ভোট সহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। জেলা জামায়াতের সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ ৭৫ হাজার ২২৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী।
১১২টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার। বৈধ মোট ভোটের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ১১৮টি আর বাতিলকৃত ভোট ৩ হাজার ৩৩৭ টি। মোট ভোটের ৬৪ দশমিক ১৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোট সহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম ৭৮ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।
১৪৮টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২হাজার ৭৮১ জন। বৈধ মোট ভোটের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২৫৭টি। বাতিলকৃত ভোট ৪ হাজার ৫২৪ টি। মোট ভোটের ৬৪ দশমিক ৬৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। দুইটি আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পিএস